284টি প্যাটার্ন
বাংলা
সহজেই কপি/পেস্টের মাধ্যমে যেকোনো ওয়ার্ডপ্রেস সাইটে একটি সুন্দর এবং ব্যবহার-উপযোগী লেআউট যুক্ত করুন।
ব্লক প্যাটার্ন হলো ব্লকের একটি সংগ্রহ যা আপনি আপনার সাইটে ইনসার্ট করতে পারেন এবং আপনার নিজস্ব বিষয়বস্তু দিয়ে কাস্টমাইজ করতে পারেন। যেকোনো ধরনের পেজ তৈরি করার ক্ষেত্রে প্যাটার্ন আপনার সময় বাঁচায় এবং নির্দিষ্ট লেআউট তৈরি করতে ব্লকগুলোকে কীভাবে একত্রিত করা যায় তা শেখার জন্য এটি একটি চমৎকার উপায়।
আপনার সৃষ্টিগুলো প্রদর্শন করুন এবং সেগুলোকে ব্লক প্যাটার্ন ডিরেক্টরিতে সবার জন্য উন্মুক্ত করুন। ডিরেক্টরিতে একটি প্যাটার্ন জমা দেওয়ার অর্থ হলো এটি থিমগুলোতে রেফারেন্স হিসেবে ব্যবহার করা যাবে এবং বিভিন্ন সাইটে সহজেই পুনর্ব্যবহার করা যাবে—এর জন্য থিম লেখকদের প্রতিটি থিমের সাথে প্যাটার্ন কোড বান্ডল করার প্রয়োজন হবে না।